শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
নিকুঞ্জে স্ত্রী-সন্তানকে তালাবদ্ধ করে পালালেন স্বামী, তিন ঘণ্টার পর উদ্ধার
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় এক পাষণ্ড স্বামীর অমানবিক কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন এলাকাবাসী। দ্বিতীয় স্ত্রীর মোহে পড়ে নিজের প্রথম স্ত্রী ও তিন সন্তানকে একটি দোকানের ভেতর তালাবদ্ধ করে রেখে পালিয়েছেন স্বামী মো. কামাল হোসেন। 

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে নিকুঞ্জ-২’-এর ১৩ নম্বর রোডের পশ্চিম মাথায় ‘জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের দোকানে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কামাল হোসেন তার টিকটকার দ্বিতীয় স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে প্রথম স্ত্রী ও সন্তানদের ওপর প্রায়ই অত্যাচার করতেন। গতকাল শুক্রবার তিনি কৌশলে তাদের নিজের দোকানের ভেতর নিয়ে যান এবং বাইরে থেকে গেটে একে একে আটটি তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। বদ্ধ দোকানের ভেতরে দীর্ঘ তিন ঘণ্টা আটকা পড়ে মা ও শিশুরা কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে খিলক্ষেত থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া খিলক্ষেত থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জীবনচন্দ্র দাস বলেন, ‘দোকানের গেটে আটটি তালা লাগানো দেখে আমরা অবাক হয়ে যাই। দীর্ঘ চেষ্টার পর তালাগুলো ভেঙে আমরা মা ও সন্তানদের উদ্ধার করি। উদ্ধারের পর তিন সন্তানকে নিয়ে ওই গৃহবধূ যখন কান্নায় ভেঙে পড়েন, তখন সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।’ 

ভুক্তভোগী মা জানান, 

সামান্য টিকটক আসক্তির কারণে তার স্বামী যে এতটা নিচে নামবেন, তা তিনি ভাবতেও পারেননি।

এদিকে, ঘটনার বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত কামাল হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন এবং তার নম্বরটিতে কোনো সাড়া মিলছে না। 

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

একজন বাবার এমন নিষ্ঠুরতায় পুরো নিকুঞ্জ এলাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিকুঞ্জ স্ত্রী-সন্তানকে তালাবদ্ধ   পালালেন স্বামী   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close