শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
রাজধানী
বাড্ডায় দুই বাসের চাপায় ব‍্যাংক কর্মচারী নিহত
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটির বাড্ডার লিংক রোডে রাইদা ও ভিক্টর পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট স্টাফ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত আবুল কাশেম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি পরিবার নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে অফিসের কাজ শেষে বাড্ডার লিঙ্ক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তার পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুইটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিক্টর ও রাইদা পরিবহনের বাস দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাড্ডা   বাস চাপায়   ব‍্যাংক কর্মচারী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close