সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজধানী
পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির ওয়াশরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। শফিকুল ইসলাম যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।

এদিকে পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

জানা যায়, আত্মহত্যার আগে রাত ৩টা ২৫ মিনিটে মোবাইল ফোনে বড় মেয়েকে একটি বার্তা পাঠান শফিকুল ইসলাম। বার্তায় তিনি লেখেন, “আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।” এরপর মেয়ের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও তিনি আর কল রিসিভ করেননি।

নিহতের সম্বন্ধী এবং স্ত্রীর বড় ভাই আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে শফিকুল ইসলাম মানসিক চাপে ভুগছিলেন।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, সকালে ফাঁড়ির ওয়াশরুমে শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পুলিশ ফাঁড়ি   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close