রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
রাজধানী
জেনেভা ক্যাম্পে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫
নিজাম উদ্দিন
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় কুখ্যাত মাদক কারবারি রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সেনা সূত্র জানায়, গত কয়েক দিনে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা সেনা ক্যাম্প জানতে পারে—টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে আসবে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজু। এ তথ্যের ভিত্তিতে অভিযানের প্রথম পর্যায়ে ভোর আনুমানিক ২টার দিকে টাউনহল এলাকা থেকে রাজুকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় আরও অভিযান চালানো হয়। এ সময় রাজুর চার সহযোগী রনি, রকি, সুমন ও মহিনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১২ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা), ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের দুটি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই এ সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তাররা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য চুয়া সেলিম নামে আরেক শীর্ষ মাদক কারবারির কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে অভিযানে তাকে আটক করা সম্ভব হয়নি। সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, রাজধানীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জেনেভা ক্যাম্প   ইয়াবা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close