শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজধানী
পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে মুদি দোকানদার গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে মুহাম্মদ হোসেন দীপু নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পল্লবী থানার ১২ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকাল পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ দীপুর স্ত্রী আফরোজা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে তার স্বামী ওই এলাকার একটি বাড়ির নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত তিনজন মুখোশধারী মোটরসাইকেলে এসে দীপুর বাম পায়ের হাঁটুর ওপর গুলি করে। এরপর তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে এবং ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পল্লবী   দুর্বৃত্ত   গুলিবিদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close