শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে র‍্যালিটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জুলাই যোদ্ধাদের পাশাপাশি ছিলেন ববি হাজ্জাজের সহধর্মিণী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি চলাকালে ববি হাজ্জাজ জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের আত্মত্যাগের ফলেই আজ দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। এই আন্দোলনের কারণেই আমরা আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেতে যাচ্ছি।”

র‍্যালি শেষে ববি হাজ্জাজ রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা হবে।”

তিনি জানান, এই এলাকা থেকে নির্বাচিত হলে এলাকার জুলাই যোদ্ধাদের যথার্থ সম্মানের সাথে দেখা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জুলাই যোদ্ধা   র‍্যালি   ববি হাজ্জাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close