মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
অর্থনীতি
ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪৩১৭ কোটি টাকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব প্রধান সূচক উত্থান দেখিয়েছে, যার ফলে বাজার মূলধন ৪ হাজার ৩১৭ কোটি টাকা বেড়ে ছয় লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকায় পৌঁছেছে। লেনদেনও আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা চার হাজার ৩১৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা। এর পূর্বের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ছয় লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪.৭০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ। তবে, ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩.৬৬ পয়েন্ট বা ১.২১ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯.০৭ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ।
 
ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল দুই হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৮ কোটি চার লাখ টাকা।
 
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে তিন কোটি ৬১ লাখ টাকা বা ০.৬৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টি কোম্পানির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) : 

এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৪৬ শতাংশ ও ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬৯.৩৭ পয়েন্টে ও ৮৯৬৪.৩১ পয়েন্টে।
 
এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ২.০৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১২৩.৬৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১.৬১ শতাংশ ও সিএসআই সূচক ১.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৮০.০৩ পয়েন্টে ও ৮৮০.৪৭ পয়েন্টে।
 
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৫৮ কোটি ১৭ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১৩ কোটি ৯৬ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে মূল্য বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।

বিশ্লেষকরা আশা করছেন, বাজারের এই ধীরে ধীরে বৃদ্ধি সামগ্রিক পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিএসইর বাজার মূলধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close