শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজধানী
উত্তরায় পার্কিং করা বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উত্তরা   বাসে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close