শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ ফলাফল প্রকাশ করা হয়। আবেদনকারীদের নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল দেখার জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে। এ জন্য এক হাজার টাকা ফি জমা দিতে হবে।

ফি জমাদানের পদ্ধতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের বেশি প্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পছন্দক্রম পূরণ করা যাবে না।

পছন্দক্রম পূরণে কোনো সমস্যার সম্মুখীন হলে হটলাইন নম্বর ০১৭২৯২৬৬২৪৬ ও ০১৮২২০২৬২২২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   ফলাফল প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close