শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবিতে জিবিপিএসের বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর
গবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আলোকচিত্রীদের সংগঠন ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।

গতকাল (২৯ জানুয়ারি) সকাল ১১টায় আইকিউএসি সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি নাজমুল মুক্তাদির সাইমুম বলেন, “আলোকচিত্র শুধু অনুভূতি নয়, এটি গল্প বলার একটি শক্তিশালী মাধ্যম, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে সকল সদস্যকে নিয়ে সংগঠনকে আরও সামনের দিকে গৌরবের সাথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রমগুলো আলোকচিত্র ও ভিডিওর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি একটি স্মরণিকা ও প্রামাণ্যচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া সদস্যদের আরও দক্ষ আলোকচিত্রী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সুন্দর দিকগুলো তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন—বন্যার্থদের ত্রাণ সহায়তা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহায়তা দেওয়ার চেষ্টা করবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, জিবিপিএসের ৫ম কার্যনির্বাহী কমিটির শিক্ষক উপদেষ্টা সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গবি   বার্ষিক সভা   দায়িত্ব হস্তান্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close