রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
মোহাম্মদপুরে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের র‍্যালি
নিজাম উদ্দিন
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে মোহাম্মদপুরে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মোহাম্মদপুর এলাকায় বিশাল মিছিল ও র‍্যালির আয়োজন করা হয়।

৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই র‍্যালির নেতৃত্ব দেন শ্রমিক দল নেতা বাদল শরীফ। এতে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিটি মোহাম্মদপুরের বসিলা রোড থেকে শুরু হয়ে কাটাসুর বাঁশবাড়ি, শিয়া মসজিদ ও রিং রোড প্রদক্ষিণ করে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণায় গিয়ে মিলিত হয়।

এ সময় শ্রমিক দলের নেতারা বলেন, ঢাকা-১৩ আসনে বিএনপির কোনো বিকল্প নেই। সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থেকে এলাকা মুক্ত করতে হলে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। তিনি নির্বাচিত হলে ঢাকা-১৩ আসন সন্ত্রাসমুক্ত হবে এবং সাধারণ মানুষ একজন শিক্ষিত ও যোগ্য জনপ্রতিনিধি পাবেন।

র‍্যালি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

নেতারা আরও দাবি করেন, জনগণের মাঝে বিএনপির প্রতি ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   ধানের শীষ   শ্রমিক দল   র‍্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close