রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
‘৯৩ মোহাম্মদপুর’ মেসেঞ্জার গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

এ কর্মসূচিতে ৯৩ মোহাম্মদপুর মেসেঞ্জার গ্রুপের বন্ধুরাও অংশগ্রহণ করেন। শৈশব ও কৈশবের স্মৃতিতে একসঙ্গে বেড়ে ওঠা ৯৩ ব্যাচের বন্ধুরা নির্বাচনকালীন সময়ে আবার একত্রিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন পর সামাজিক ও মানবিক একটি উদ্যোগে একসঙ্গে থাকতে পেরে তারা আবেগাপ্লুত।

প্রায় চার ঘণ্টাব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৬০০ জন সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার মধ্যে ডায়াবেটিস ও রক্তচাপ (প্রেসার) পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, “এটি শুধুমাত্র নির্বাচনকালীন কোনো উদ্যোগ নয়। সাধারণ নাগরিকদের জন্য আমি সবসময় এ ধরনের সেবা চালিয়ে যাব।”

ঢাকা-১৩ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, “আমি এই এলাকার মানুষকে কিছু দিতে এসেছি, নিতে নয়। আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের সেবা করতে চাই—আপনারা আমাকে সেই সুযোগটি দিন।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা এবং ২৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   মেসেঞ্জার গ্রুপ   উদ্যোগ   ফ্রি চিকিৎসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close