শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
মোহাম্মদপুরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট সংলগ্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের আয়োজনে এই ক্যাম্প সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এতে প্রায় দুই হাজার অসহায় রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় মডেল কলেজের সামনে, জেনেভা ক্যাম্প সংলগ্নে এই ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আগত ৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত এক হাজার রোগীকে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। রোগীদের মধ্যে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়াবেটিস, প্রেসার, এলার্জি এবং শিশুদের সাধারণ রোগের চিকিৎসা করা হয়। অধ্যাপক ও প্রিন্সিপাল চিকিৎসক ডা. আনিস আহমেদ বিশ্বাস ও তার টিম স্বতঃস্ফূর্তভাবে রোগীদের চিকিৎসা করেন। পাশাপাশি প্রেসক্রিপশনসহ প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।

দুপুরে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ঢাকা-১৩ আসনের বিএনপি এমপি প্রার্থী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘ভোটে জয়ী হলে এ ধরনের মেডিকেল সার্ভিস সবসময় গরিব ও অসহায় মানুষের জন্য চালু রাখা হবে।’

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল বলেন, “যুবদল সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। দেশের দুর্যোগ ও বিভিন্ন সমস্যায় আমরা মানুষের পাশে থাকি। নির্বাচনকালেও এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। আগামীতে বিএনপি সরকার গঠিত হলে ওষুধসহ এ ধরনের ফ্রি মেডিকেল সার্ভিস আরও বিস্তৃত করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   যুবদল   মেডিকেল ক্যাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close