শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বিজ্ঞান কলেজ
গবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম আপডেট: ০১.০২.২০২৬ ১২:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দুই দিনব্যাপী আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বিজ্ঞান কলেজ ডিবেটিং ক্লাব।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত ফাইনাল পর্বে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাবকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সরকারি বিজ্ঞান কলেজ।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের কলেজ পর্যায়ের মোট ২০টি দল অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, “বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে সহায়ক। এ ধরনের চর্চা শিক্ষার্থীদের আত্মসমালোচনার ক্ষমতা বাড়ায় এবং সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখে।”

গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, “জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও বিস্তৃত পরিসরে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

এতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি  সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল, বিভিন্ন বিভাগের শিক্ষক, জিবিডিএসের উপদেষ্টা ও সদস্যরা এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গবি   জাতীয় বিতর্ক   চ্যাম্পিয়ন   সরকারি বিজ্ঞান কলেজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close