শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকুঞ্জে জলাশয় ভরাট, মারাত্মক ঝুঁকিতে পরিবেশ
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকার অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা নিকুঞ্জ-১ (দক্ষিণ) সংলগ্ন প্রাকৃতিক জলাশয় ভরাট করে প্রকাশ্যেই হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নিকুঞ্জ-১ ও জামতলা এলাকার পানি নিষ্কাশনের প্রধান আধার হিসেবে ব্যবহৃত এই জলাশয়টি ভরাটের ফলে এলাকাজুড়ে জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাইকোর্টের ২০১১ সালের রিট পিটিশন ন ৯৪৫’-এর মাধ্যমে জলাশয় ভরাটে স্থায়ী নিষেধাজ্ঞা জারি থাকলেও একাধিক প্রভাবশালী ভূমি মালিক আদালতের আদেশ উপেক্ষা করে মাটি ফেলে জলাশয়ের বড় একটি অংশ ভরাট করে ফেলছেন। 

স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে।

নগর পরিকল্পনাবিদদের মতে, 

এই জলাশয়টি কেবল পরিবেশের জন্য নয়, বরং নিকুঞ্জ-১ এলাকার জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। জলাশয়টি থেকে ওয়াসা স্থাপিত স্টর্ম স্যুয়ারেজ লাইনের মাধ্যমে এলাকার অতিবৃষ্টির পানি নিষ্কাশিত হয়। জলাশয় ভরাট হলে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

এলাকাবাসীর দাবি, আদালতের আদেশ ও নতুন অধ্যাদেশ অনুযায়ী অবিলম্বে জলাশয় ভরাট বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে রাজধানীর পরিকল্পিত নগরব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়বে।

প্রসঙ্গত, সরকার সদ্য জারি করা ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৬’ অনুযায়ী জলাশয় ভরাট ও অপরিকল্পিত নির্মাণকে গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেছে। নতুন আইনে এ ধরনের অপরাধে প্রথমবার শাস্তির পাশাপাশি পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, কোনো রাজউক কর্মকর্তা জেনেশুনে অবৈধ নির্মাণে সহায়তা করলে বা নিরব থাকলেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

নগর বিশেষজ্ঞদের মতে, নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাটের ঘটনা নতুন আইনের কার্যকারিতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাইকোর্টের নিষেধাজ্ঞা   উপেক্ষা করে   নিকুঞ্জে জলাশয় ভরাট   কিতে পরিবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close