সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
পাকুন্দিয়ায় মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মায়ের আঁচল আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চতুর্দশ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
  
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর তালতলা বাজার সংলগ্ন মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 
 
অনুষ্ঠানে মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, উপজেলা মাথমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, বুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মিয়া ও মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া প্রমুখ। 
 
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান প্লে থেকে নার্সারির শিক্ষার্থীদের জন্য ৫০ পিস পেন্সিল কলম, ১ম থেকে ১০ম শ্রেণীর জন্য ২৫৩ পিস বলপেন, বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ২৪ পিস সাইনিং পেন এবং অতিথিদের জন্য ৬ পিস উন্নতমানের সাইনিং পেন উপহার দেন। 

দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ নৃত্য-সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা জানান, অনান্য বছরের মতোই এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। বিদ্যালয়ের মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।    
 
আমিনুল ইসলাম ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। 

তিনি বলেন, ‘আমাদের স্কুলে হাসান আহমেদ রমজান ভাই সকল শিক্ষার্থীদের উপহার দেওয়ায় আমার তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ রকম আরও অনেক মানবিক কার্যক্রম আমরা দেখতে চাই।’  

হাসান আহমেদ রমজান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি আগামী বছর আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ    পাকুন্দিয়া    মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close