শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
ঢাকা-১৭ আসনে প্রচার দলের পথসভা ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল ঢাকা-১৭ আসনের প্রচারণায় পথসভা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার ডিএনসিসি মার্কেটের পাশে নাভানা টাওয়ারের নিচে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় তারা গুলশান-১ এর নাভানা টাওয়ারের আশেপাশে বিভিন্ন দোকান অফিস ও পথচারীদের সঙ্গে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেছেন, বিএনপি গণমানুষের দল এবং সাধারণ মানুষের পক্ষে সবসময় কাজ করে। দলটির রাজনীতির ভিত্তি হচ্ছে এ দেশের মানুষ।

মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ডাবলুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন—জাতীয়তাবাদী প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহসভাপতি আজিজুস সামাদ, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ডা. মিজানুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন আহমদ, রুবেল হৃদয়, জাফর তালুকদার, শামীম রেজা, রাশেদ, ডা. তারিক, সাগর আহমদ নিয়াজ, সোহাগ ইসলাম, রুবেল আহমদ, রনি তালুকদার, আল আমিন, রাকিবুল ইসলাম রাফি, ইভা আফরিন, ফজলে রাব্বিসহ জাতীয়তাবাদী প্রচার দলের নেতৃবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close