রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
রাজধানী
আজ তারেক রহমানের ঢাকায় নির্বাচনি প্রচারণার সময়সূচি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ এএম আপডেট: ০৮.০২.২০২৬ ১০:৫৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দ্বাদশ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরজুড়ে নির্বাচনি পথসভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ২০২৬ দুপুর ২টায় রাজধানীর মিরপুর ইসিবি চত্বর থেকে এই নির্বাচনি পথসভার কর্মসূচি শুরু হবে।

এরপর ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমিনুল হকের পক্ষে দুপুর ২টা ৪০ মিনিটে মিরপুর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে (পল্লবী মেট্রো স্টেশনের পাশে) পথসভা অনুষ্ঠিত হবে।

ঢাকা-১৫ আসনে বিএনপি প্রার্থী জনাব সফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে বেলা ৩টা ৩০ মিনিটে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে (মিরপুর-১০ গোলচক্কর সংলগ্ন সেনপাড়া পর্বত, কাফরুল) পথসভা অনুষ্ঠিত হবে  ।

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে বিকাল ৪টা ২০ মিনিটে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে (মিরপুর মডেল থানার পাশে) পথসভা ।

ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী জনাব ববি হাজ্জার পক্ষে বিকাল ৫টা ১০ মিনিটে শ্যামলী ক্লাব মাঠে (শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে) নির্বাচনি পথসভা ।

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী জনাব এম এ কাইয়ুমের পক্ষে সন্ধ্যা ৬টায় বলেন সরকার সানভ্যালি মাঠে (সাতারকুল, বাড্ডা) নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর ১২টায় গুলশান বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।

এদিন বেলা ৩টা ৩০ মিনিটে গুলশান সোসাইটি লেক পার্কে গুলশান-বনানী-বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা। সভায় থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামীলা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান।

এছাড়া বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close