মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
রাজধানী
ঢাকা-১৩ আসনে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর বিশেষ মহড়া
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৩ আসনে বিশেষ মহড়া পরিচালনা করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় যৌথবাহিনীর সঙ্গে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। বসিলা রোড থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের তিন রাস্তা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে এলাকায় নিরাপত্তা জোরদারের বার্তা দেওয়া হয়।

এ সময়ে উপস্থিত সেনাবাহিনীর মেজর আবরার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটের দিন পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

তেজগাঁও বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের দিনও একইভাবে কঠোর নজরদারি থাকবে।

এডিসি জুয়েল রানা আরো বলেন, অপরাধীদের স্পষ্ট বার্তা দিতে চাই—আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। ভোটের দিন সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার থাকবে।
 
তিনি জানান, প্রশাসন, যৌথবাহিনী, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাসহ সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   মহড়া   যৌথবাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close