শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
গোবিন্দগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ
মো. শাহিন আলম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশি নিষ্ক্রিয়তায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ও ১৪৫ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম গাইবান্ধা পুলিশ সুপারের দপ্তরে একটি অভিযোগ দেন। এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত বুদা মামুদ গাছুর ছেলে রফিকুল ইসলামের সাথে একই গ্রামের মৃত নূরুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তফার ৩১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

এ ঘটনায় গত মাসের ১৪ তারিখে রফিকুল ইসলাম বাদি হয়ে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪-১৪৫ ধারায় ২১/২৬ নম্বর  মামলা দায়ের করেন। এতে মোস্তফাসহ ৬ জনকে অভিযুক্ত করা হয়। 

এরই প্রেক্ষিতে আদালতের বিষয়টি আমলে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওসি মোজাম্মেল হকের নির্দেশে এএসআই শরৎ চন্দ্র ২ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে নোটিশ জারি করেন।  
   
রফিকুল ইসলাম জানান, ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪-১৪৫ ধারায় পুলিশের জারি করা নোটিশ পাওয়ার পরেও গত ৬ ফেব্রুয়ারি বিকালে মোস্তফার নেতৃত্বে ১৫-২০ জনের সংঘবদ্ধ যুবকের দল বিরোধীয় জমিতে হালচাষ করে ইরি ধানের চারা রোপণ করেন। বিষয়টি এএসআই শরৎ চন্দ্রকে তাৎক্ষনিক জানানোর পরেও তেমন কোন প্রতিকার মেলেনি।
     
তবে এএসআই শরৎ চন্দ্র বলেন, ‘বিষয়টি জানার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই এবং হালচাষ করে ইরি ধানের চারা রোপণে নিষেধ করি। এ ঘটনায় মামলার বাদিকে ১৮৮ ধারায় সংশ্লিষ্ট আদালতে পিটিশন দেওয়ার পরামর্শ দিয়েছি।’
  
এদিকে মোস্তফা জানান, রফিকুল ও আমরা একই ভাগি শরিক। অংশ সূত্রে নালিশি ৩১ শতক জমি আমাদের। তাই আমরা উক্ত জমি দখলে নিয়ে হালচাষ করে ইরি ধানের চারা রোপণ করেছি। এরপরেও আইনগত ভাবে রফিকুল উক্ত জমি পেলে আমরা স্বেচ্ছায় ছেড়ে দিতে প্রস্তুত আছি।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ    ১৪৪ ধারা    জমি দখল    গাইবান্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close