শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজধানী
ভোট না দিয়ে ফিরে গেলেন নারী, সিরিয়াল নম্বরে অসঙ্গতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোটার সিরিয়াল নম্বরের অসঙ্গতির কারণে ভোট দিতে না পেরে ফিরে গেছেন তাইরিম আক্তার নামে এক নারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তিনি ভোট দিতে যান। তার ভোটার সিরিয়াল নম্বর ছিল ৫২।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে জানান, একই সিরিয়াল নম্বরে মাহমুদা হাসান নামে আরেক নারী ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। বিষয়টি জানার পর তাইরিম আক্তার ভোট দিতে না পেরে কেন্দ্র থেকে ফিরে যান। এ ঘটনায় কেন্দ্রে সাময়িক আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “৫২ নম্বর ভোটার সিরিয়ালে ভোট দেয়া হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তাইরিম আক্তারের ভোটার সিরিয়াল নম্বর ভুল। অর্থাৎ দুইজনের একই নম্বর এসেছে। তাইরিম আক্তারকে একটু পর ফের আসতে বলা হয়েছে। এনআইডির সঙ্গে মিলিয়ে তার ভোটার সিরিয়াল বের করতে হবে।

সূত্রাপুর কমিউনিটি সেন্টারে দুটি কেন্দ্রে ৬টি বুথে ভোট গ্রহণ চলছে। ৭৬ নম্বর কেন্দ্রে নারী ও পুরুষ ভোটার ২৯৩৬ জন। প্রতিটি বুথে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও ট্রাক প্রতীকের পোলিং এজেন্ট রয়েছে। অন্য ৪ প্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি। 

৭৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “সকাল ১০টা পর্যন্ত ২৯৩৬ ভোটের মধ্যে ১২ শতাংশ ভোট কাস্ট হয়েছে।”

৭৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান ইকবাল বলেন, “তার কেন্দ্রের নারী ও পুরুষ ভোটার ৩০৫২ জন। সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।”

ঢাকা-৬ আসনে ৭ জন প্রার্থী থাকলেও নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে বিএনপির ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন ও জামায়াতে ইসলামীর আব্দুল মান্নানের মধ্যে।

অপর পাঁচ প্রার্থী হলেন- গণ ফ্রন্টের মাছ প্রতীকের আহম্মেদ আলী শেখ, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. ইউনুস আলী আকন্দ, বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের মো. আকতার হোসেন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আমির উদ্দিন আহমেদ ডালু।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close