শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
ঢাকা-১৪ আসনে জামায়াতের আরমানের জয়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে (মিরপুর) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান।

দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ এক হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

নির্বাচনি প্রচারের সময় আরমান বলেছিলেন, “মিরপুরবাসী একটি চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত সমাজ চায় এবং তিনি সে লক্ষ্যেই কাজ করবেন।”

শাহ আলী মাজার মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন থাকুক বা না থাকুক, জনগণের পাশে থাকার অঙ্গীকার তাদের থাকবে।”

বিজয়ী হলে সৃজনশীলভাবে এলাকার সমস্যার সমাধানে কাজ করার কথাও জানান তিনি। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে ‘ফ্যাসিবাদের দোসর’ থাকার অভিযোগ তুলে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ঢাকা   আসন   জামায়াত   আরমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close