মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
খোলাকাগজ স্পেশাল
নারী ভোটে বাজিমাত জামায়াতে ইসলামী
শিপার মাহমুদ
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৬৮ আসনে বাজিমাত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে দলটির আরও অর্ধশতাধিক প্রার্থী। যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমন সাফল্যের নৈপথ্যে কী? এ বিষয়টি নিয়েও রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণের মানুষের মাঝে চলছে আলোচনা। তাদের মতে, ভোটের মাঠে জামায়াতের এমন অর্জন পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে দলটির মহিলা শাখা। যারা শহর থেকে তৃণমূলে বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে ‘নারী ভোট’ টানতে সহায়ক ভূমিকা রেখেছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া সাড়ে ১২ কোটির বেশি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই নারী, যাদের বড় অংশ আবার তৃণমূল পর্যায়ের। যার ফলে এবার নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তৃণমূলের এই নারী ভোটাররা। আর তাই নানাভাবে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে জামায়াত। এমনকি তৃণমূলের নারী ভোটারদের নানা ধরনের আশা-প্রত্যাশাকেও প্রাধান্য দেওয়া হয়েছে দলটির নির্বাচনি ইশতেহারে। এতে নারীর দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক ক্ষমতায়নে ব্যবসায় সরকারিভাবে বিনিয়োগের ঘোষণা দিয়েছে জামায়াত। নারী যাতে উত্তরাধিকার সূত্রে সম্পদ বুঝে পায়, তা নিশ্চিতে ‘সম্পত্তি সুরক্ষা কমিটি’ গঠন এবং এই সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দলটির ইশতেহারে। ক্ষমতায় যেতে পারলে মন্ত্রিসভায় উল্লেখযোগ্যসংখ্যক নারী সদস্য অন্তর্ভুক্ত করার ওয়াদা করেছে জামায়াত। এ ছাড়া মন্ত্রিসভায় অমুসলিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। 

তাদের ভাষ্য, দলটির এই কৌশলে একটি বিষয় পরিষ্কার যে, নারী ভোটাররাই প্রধান টার্গেট ছিল জামায়াতে ইসলামীর। এই টার্গেটে বহু আগে থেকেই চলছে কার্যক্রম। ফলে নারীদের মধ্যে ক্রমেই বাড়তে থাকে তাদের ভোট। এমনকি নারী ভোটারদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী আর আওয়ামী লীগের ভোট বাগাতেও কাজ করেছে জামায়াত। যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বড় সাফল্য এনে দিয়েছে। 

যদিও নারীদের ভোট নিয়ে নির্বাচনের আগেই দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী ভোটে বাজিমাত করবে। ভোটের দিন নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে তিনি লিখেন, নারী ভোটে বাজিমাত করবে জামায়াত। দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে-গঞ্জে নারীদের গণজোয়ার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

ইসি সচিব আখতার আহমেদের জানান, নির্বাচনে ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এনসিপি ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটে আছে। নির্বাচনে একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস। এ ছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নারী ভোটে বাজিমাত   জামায়াতে ইসলামী  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close