শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
ফিচার
শোভা ছড়াচ্ছে জাম্বুরা গাছের সাদা রঙের ছোট ছোট ফুল
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বসন্তের আগমনে প্রকৃতির রূপ বদলের সাথে সাথে বাতাবি লেবু বা জাম্বুরা গাছে সাদা রঙের ছোট ছোট ফুল ফুটতে শুরু করে, যা তাদের মিষ্টি গন্ধে চারপাশ মাতোয়ারা করছে প্রকৃতিকে। এই সুগন্ধি ফুল মৌমাছিদের আকৃষ্ট করে এবং ভালো ফলনের বার্তা দেয়। 

জাম্বুরা বা বাতাবি লেবুর  ফলের আদি নিবাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়।

এ ফলটি ভিটামিন ‘সি’-সমৃদ্ধ দেশি ফল জাম্বুরা বা বাতাবি লেবু (Pomelo)| Rutaceae পরিবারের অন্তর্গত লেবু জাতীয় ফলের মধ্যে এটি সবচেয়ে বড়। সাধারণত এটি সবুজ বা হালকা হলুদ রঙের হয়। ফলটি ফরিদপুর অঞ্চলে বা বিভিন্ন এলাকায় ছোলম, ছোলা লেবু বা ছোলগোলা নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Citrus maxima বা Citrus grandis.

জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, বাড়ি  এবং সড়ক-মহাসড়ক, বিভিন্ন প্রতিষ্ঠান, বন জঙ্গলে গ্রামীণ রাস্তার ধারে ছোট বড় জাম্বুরা  গাছ দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, ফরিদপুর জেলায় এক সময় দেশীয় জাতের ফলের মধ্যে  বাতাবিলেবু বা জাম্বুরা ফল প্রচুর পাওয়া যেত। তবে এখন আর তেমন দেখা যায় না বাতাবিলেবু, আর যা পাওয়া যায় প্রতি পিস ৫০-১০০ টাকা দরে।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্র বর্ত্তী বলেন, সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সাধারণত জাম্বুরা গাছে সাদা, সুগন্ধি ফুল ফুটতে শুরু করে, যা বসন্তের আগমনের বার্তা দেয়।

তিনি আরও বলেন, জাম্বুরা কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। এর ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপী রঙের। এর খোসা বেশ পুরু এবং খোসার ভিতর দিকটা ফোম এর মত নরম। লেবু জাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড়; যা ১৫-২৫ সেমি ব্যাস বিশিষ্ট হয়ে থাকে।এর ওজন ১-২ কেজি হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close