শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
হাসপাতালে ভর্তি অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তানিয়া বৃষ্টি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। সাধারণত খুব একটা আলোচনা কিংবা সমালোচনায় দেখা যায় না তাকে। যতটুকু শিরোনামে আসেন তা কাজ দিয়েই। এবার ভালোবাসা দিবসের আবহ শেষ হওয়ার আগেই দুঃসংবাদ দিয়ে শিরোনামে জায়গা করে নিলেন তিনি। তানিয়া বৃষ্টির গুরুতর শারীরিক জটিলতার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে দেওয়া পোস্টে নিজেই জানিয়েছেন এ তথ্য।

হাসপাতালের বিছানায় ফুলের তোড়া হাতে বসে থাকা অবস্থার একটি ছবি পোস্ট করেছেন তানিয়া। সেখানে ক্যাপশনে জানিয়েছেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন। এ সময় সকলের কাছে দোয়া কামনা করেছেন। 

একইসাথে জানিয়েছেন, পর দিন তার মাথায় অস্ত্রোপচার হবে। এ অস্ত্রোপচার ব্রেন টিউমারের জন্য করা হবে।

এদিকে তানিয়া বৃষ্টির অসুস্থতার বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তানিয়া বৃষ্টি। সেখানে তার ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে।

এছাড়া এ অভিনেত্রী অসুস্থ থাকায় তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার সময় যেন কোনো শুটিং ডেট বা কাজের ব্যাপারে ফোন বা বার্তা দিয়ে তাকে কোনো ধরনের বিরক্ত করা না হয়। তার বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। সুস্থ হলে তিনি নিজেই সকলের সাথে যোগাযোগ করবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাসপাতালে ভর্তি   অভিনেত্রী তানিয়া বৃষ্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close