মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
স্থানীয় সরকার নির্বাচনে চোখ বিএনপির
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

দায়িত্ব নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে সরকার। দ্রতই দেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই গতকাল বুধবার সচিবালায়ে এ কথা জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব শীর্ষ পদে তখন বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে সরকার শীর্ষ পদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখনো প্রশাসকরা দায়িত্ব পালন করছেন।

তবে বিএনপি সরকার গঠন করেই মনোযোগ দিচ্ছে স্থানীয় সরকার নির্বচানের দিকে। তারই ধারাবাহিকতায় স্থানীয় সরকারমন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে।মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্থানীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে। তখন তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে এখন মন্তব্য করবেন না। কী হয়েছে আগে দেখে, তারপর কথা বলবেন। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রয়োজন নেই। কারণ, বিশেষ একটি সময়ে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা সিংহভাগ কাজ করতে পেরেছেন। তাদের কৃতিত্ব দিতে হবে। তারা অনেক ভালো কাজ করেছেন। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা যতটা খারাপ বলা হয়, ততটা খারাপ নয়।আগের চেয়ে উন্নতি হয়েছে। অর্থনীতি অনেক ইতিবাচক। ব্যাংক খাত নিয়ন্ত্রণে এসেছে।’

বিগত সময়ে এসব খাত ধ্বংস হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একটা বড় ঝড় গেছে। দেশে একটা বিদ্রোহ, গণঅভ্যুত্থান হয়েছে। এক দিনে সব ঠিক হয়ে যাবে না। নির্বাচিত সরকার এসেছে। সব ঠিক হয়ে যাবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে বিএনপি সরকারের অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। সরকারে আলোচনার পর জানাব।’ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। ঢালাও বলা ঠিক হবে না।’

যদিও জাতীয় নির্বাচনের আগেই একসময় স্থানীয় সরকার নির্বাচনের দাবি উঠেছিল। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কিছু দল সে সময় আগে স্থানীয় নির্বচানের দাবি তুলেছিল। সে সময় অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারা আগে জাতীয় নির্বাচন চায়।

এ নিয়ে এক পর্যায়ে দেশে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়। সেময় বিশিষ্টজনরাও আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ দিয়েছিলেন। পরে অবশ্য অন্তর্বর্তী সরকার জানিয়েছিল, একইসঙ্গে দুইটি নির্বাচন করা সম্ভব নয়। এবং তারা জাতীয় নির্বাচনের দিকেই এগোচ্ছে।

সে অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন গত ১২ ফেব্রুয়ারি। একই দিন গণভোটও অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট পড়ে ষাট শতাংশের বেশি। অন্যদিকে ২১২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন বিএনপি। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। 

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   প্রস্তুত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close