সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
রাজধানী
‘শহীদ ফারহান ফাইয়াজ চত্বর’ উদ্বোধন করলেন ববি হাজ্জাজ
নিজাম উদ্দিন
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৪:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর ঢাকা-১৩ আসন এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ফারহান ফাইয়াজের স্মরণে নামফলক ও চত্বর উদ্বোধন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এর মাধ্যমে সংশ্লিষ্ট আসনে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাজার মনিটরিং, কিশোর গ্যাং সন্ত্রাসী ও চুরি-ছিনতাই দমনে কাজ শুরু করা হয়, এবং আজ (২০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ মিটিং করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

নামফলকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের আরঙ্গজেব রোডে “শহীদ ফারহান ফাইয়াজ চত্বর” উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি জুলাই আন্দোলনে নিহত সকল শহীদকে যথাযথ মর্যাদায় স্মরণ করবে।” 

ফারহান ফাইয়াজের রুহের মাগফেরাত কামনা করে এবং তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই এই চত্বর উদ্বোধন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “এই শহীদ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে এবং আজ থেকে মোহাম্মদপুরের এই এলাকার নাম হবে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর। বিএনপি মানবতার সরকার, জনগণের সরকার। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সবাইকে সমান মর্যাদা দেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, “নামফলক উদ্বোধনের পরই সংসদীয় আসনের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে।”

এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

এছাড়া বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “শনিবার থেকে প্রতিটি বাজারে অতিরিক্ত মূল্য আদায় ঠেকাতে নিয়মিত তদারকি চালানো হবে।”

মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শহীদ   চত্বর   ববি হাজ্জাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close