শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
চবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের কুরআন শিক্ষা আসর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল

ছবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল

পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রছাত্রীদের জন্য বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে ২০ দিনব্যাপী কুরআন শিক্ষা আসরের আয়োজন করা হয়েছে।
     
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল মসজিদে ছাত্রীদের জন্য এবং শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ যোহর চবি বিআরএফ ইয়ুথ ক্লাবের অফিস কক্ষে ছাত্রদের জন্য আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।   

প্রশিক্ষক হিসেবে ছাত্রীদের জন্য কার্যক্রমটি পরিচালনা করছেন আরবি বিভাগের শিক্ষার্থী আফিফা মুশতারী। ছাত্রদের জন্য পরিচালনা করছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ বিন আহসান এবং মোহাম্মদ আবিদ হাসান।
  
এ বিষয়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, ‘সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কুরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনবিধান ও হেদায়েতের পথপ্রদর্শক। এই মহিমান্বিত মাসেই এই কিতাব নাযিল শুরু হয়। আমরা অনেকে অবহেলার কারণে আগে কোরআন শিক্ষার সুযোগ পাই না বা চর্চার অভাবে ভুলে যাই। তাই কুরআনকে পুনরায় চর্চায় আনা ও শুদ্ধভাবে শেখার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
 
উল্লেখ্য, প্রথম রমজান থেকে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম চলবে ২০ রমজান পর্যন্ত। প্রতিদিন বাদ যোহর নির্ধারিত সময়ে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিআরএফ ইয়ুথ ক্লাব    বিআরএফ    চবি   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close