রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জাবি প্রেস ক্লাবের সহ-সভাপতি হলেন খোলা কাগজের শাহরিয়ার
শাহরিয়ার আলম, জাবি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম
ছবি: শাহরিয়ার আলম

ছবি: শাহরিয়ার আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার আলম।  এছাড়া সভাপতি পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি এস এম তাওহীদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যায় যায় দিন প্রতিনিধি ওসমান সরদার নির্বাচিত হয়েছেন। 
  
সোমবার (২৩  ফেব্রুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এই ফলাফল ঘোষণা করেন। ভোট প্রদান কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 
এছাড়াও নির্বাচনে  যুগ্ম- সম্পাদক আহসান হাবীব (স্টার নিউজ), কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (বাংলাদেশ গার্ডিয়ান), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আলী হাসান মর্তূজা (আমাদের সময়) এবং কার্যকরী সদস্য পদে রাশেদুল ইসলাম (দৈনিক যুগান্তর) এবং মো. নিশান খান (দৈনিক অর্থনীতির কাগজ) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’

এ সময় সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু ও সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান, নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  জাবি   প্রেস ক্লাব    খোলা কাগজ    শাহরিয়ার   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close