শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত সিয়াম আটক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী বিন্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় সিয়াম নামে মূল অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

এর আগে, বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে ছুরিকাঘাতের শিকার হয় বিন্তি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সোয়া ৯টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটছে নিহত বিন্তি। কিছুক্ষণ পরই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিন্তির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়।

এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিন্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ছুরিকাঘাতের ঘটনার পর অভিযুক্ত সিয়ামকে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।

নিহত বিন্তি রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেনের অভিযোগ, কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রায়েরবাজার   স্কুলছাত্রী   কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close