শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
ফিচার
বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে নতুন পাতা
সনৎ চক্রবর্ত্তী,ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে নতুন কচি পাতা। শীতের জীর্ণতা ঝরিয়ে ফাগুনের হাওয়া ও কচি পাতার সমারোহ প্রকৃতিতে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে, যা মানুষের মনকে রাঙিয়ে তোলে।
 
এই সময়ে আম গাছে মুকুল, কাঁঠালের মুচি, জাম্বুরা ফুল, সজিনাডাঁটা এবং অন্যান্য গাছে নতুন পাতা দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন।

প্রকৃতির নিয়মে গাছে গাছে জেগেছে নতুন প্রাণ। শীতের শেষে পাতা ঝরে যে গাছগুলো ন্যাড়া হয়েছিল, সেগুলো সেজেছে নবপল্লবে। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। এ কচিপাতার  মুগ্ধ হয়ে তাকিয়েই থাকে নববধূ ও প্রেমিক প্রেমিকারা। তাছাড়া নতুন পাতার এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা তাদের খেলার অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে এই কচি পাতাকে।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্র বর্ত্তী বলেন, ‘চলেছে ঋতুরাজ বসন্ত। আগুন ঝরা ফাগুনে গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা। প্রকৃতির পালা বদলে সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার প্রতিটি এলাকায় বিভিন্ন গাছগুলোতে কচিপাতার মিষ্টি সুবাসে মৌ মৌ করছে প্রকৃতি।’

কৃষি অফিসার আলভীর রহমান বলেন, ‘ফাল্গুন মাস এলেই প্রকৃতিতে কচি পাতা গজায় এতে পরিবেশে নতুন এক মাত্রা যোগ হয়।’

তিনি আরও বলেন,  গাছের দিকে তাকালেই কচি পাত চোখে পড়ে। যা খুবই চমৎকার লাগে।মানসিক প্রশান্তি এনে দেয় সবুজের সমারোহ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close