শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিন সদস্য দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 

দগ্ধরা হলেন মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।

জানা গেছে, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। বিস্ফোরণে ভবনের দেওয়াল ধসে পাশের টিনশেড বাড়ির উপরে পড়ে। পরে স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।  

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, ‘রাত একটার দিকে নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর ২২ শতাংশ দগ্ধ, সেলিনা আক্তারের ২০ শতাংশ দগ্ধ ও মো. সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে।’

সেলিমের অবস্থা আশঙ্কজনক বলে জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নারিন্দা   এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ   দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close