মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজধানী
মোহাম্মদপুরে বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম আপডেট: ০১.০৩.২০২৬ ১:৪২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুর থানায় এ ঘটনায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

এক অভিযোগে আরিফ আহমেদ (২০) নামের এক যুবক জানান, ‘শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা উদ্যান বিট পুলিশিং অফিসের সামনে তাকে ডেকে নিয়ে কয়েকজন ব্যক্তি মারধর করেন।’ তার অভিযোগ—আজগর, নান্নু, জামাল, রঞ্জু ও ইয়াছিনসহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জন তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। এ সময় মোবাইল ফোন দিয়ে আঘাত করে তার ডান চোখের উপরে রক্তাক্ত জখম করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসা নেন।

অন্যদিকে মো. ইউসুফ আলী (৪৫) নামে আরেক ব্যক্তি অভিযোগ করেন, ‘একই দিন বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যান মেইন রোডে দক্ষিণ ইউনিট বিএনপি অফিসে অতর্কিত হামলা ও ভাঙচুর চালানো হয়।’ অভিযোগে বলা হয়—ছাত্রদলের নেতাকর্মীর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল অফিসে ঢুকে আসবাবপত্র ও বিভিন্ন ছবি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

আহত ছাত্রদল কর্মী

আহত ছাত্রদল কর্মী


পুলিশ জানিয়েছে, অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় ঢাকা উদ্যানে বিএনপির একটি ইউনিট অফিস থাকলেও তার কার্যক্রম বন্ধ এবং অফিসটি তালাবদ্ধ থাকে। মোহাম্মদপুর থানা ছাত্রদলের অফিস সংকট থাকায় তারা বিকালে অফিসটি নতুন করে তালাবদ্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত কয়েকজন সেখানে গিয়ে তালা খুলে অফিসটিতে ভাঙচুর চালায়। এ সময় বিএনপির দলীয় নেতাকর্মী ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিও ভাঙচুর করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু অফিসটি তালাবদ্ধ ছিল, সেক্ষেত্রে ছাত্রদলের নেতাকর্মীরা একটি নতুন তালা মেরে চলে আসে। এর জেরে কে বা কারা তালা ভেঙে প্রবেশ করে অফিসটিতে ভাঙচুর চালায়। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, এই অফিসটি মোহাম্মদপুর থানা আওতায়। সেক্ষেত্রে আমাদের অফিস সংকট থাকায় এটি ব্যবহার করতে চেয়েছি। কিন্তু কে বা কারা তালা ভেঙে অফিসে ঢুকে ভাঙচুর করে ছাত্রদলের নাম দিচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক। ছাত্রদল সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হয়। এই ধরনের কাজ ছাত্রদল কখনো করতে পারেনা বলেও জানান ছাত্রদল নেতৃবৃন্দরা।

এদিকে ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতা জানান, এই অফিসটি গত ৫ আগস্টের পর বিএনপির ইউনিট অফিস হিসেবে ব্যবহার হয়ে আসছে। যদি অফিসটি ছাত্রদলের প্রয়োজন হয়, সেটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু এক গ্রুপ তালা মেরে যাবে আরেক গ্রুপ তালা ভেঙে প্রবেশ করবে এভাবে ভাঙচুর হওয়া মোটেও কাম্য নয়।

মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে ওসি (অপারেশন) মফিজ উদ্দিন খোলা কাগজকে বলেন, “ঢাকা উদ্যান এলাকায় বিএনপির দলীয় অফিস নিয়ে দুপুরের পর একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই গ্রুপ থানায় এসে অভিযোগ দিয়েছে এবং একজন আহত হয়েছেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   বিএনপি   ছাত্রদলের সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close