শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজধানী
ডিএমপির ঊর্ধ্বতন ৪ পদে রদবদল
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:৫৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রোববার (১ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টর্স থেকে এক কার্যালয় আদেশে রদবদলের বিষয়টি জানানো হয়েছে।

আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে (ট্রাফিক রমনা বিভাগ) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। পাশাপাশি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে গোয়েন্দা লালবাগ বিভাগে এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হককে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রদবদলের বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা কার্যালয় আদেশে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ডিএমপি   রদবদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close