শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৩৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার মোহাম্মদপুরে গ্যারেজের সামনে রাখা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে হুমায়ুন রোডে এ বিস্ফোরণ হওয়ার কথা বলেছেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন।

দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহানা বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১৮)।

দগ্ধ ব্যক্তিরা পথচারী নাকি ওই গ্যারেজের কেউ, ওসি তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি।

এদিন বিকাল ৪টায় তাদেরকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় বলে জানান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

তিনি বলেন, দগ্ধদের মধ্যে তারেকের শরীরের ২০ শতাংশ পুড়েছে। অন্যদের মধ্যে মনার ১২ শতাংশ, মিরাজ, রেহানা ও আজাদের ২ শতাংশ, জনির ৩ শতাংশ, আকাশের ১ শতাংশ এবং ইরফানের ১৬ শতাংশ পুড়েছে।

তারেক ও ইরফান ভর্তি রয়েছেন। মনাকে পর্যবেক্ষণে রেখে বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  গ্যাস সিলিন্ডার   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close