শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে প্রক্টরের দায়িত্বে প্রফেসর নওশের ওয়ান
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম
মো. নওশের ওয়ান

মো. নওশের ওয়ান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর মো. নওশের ওয়ান। 

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহাকে (রসায়ন বিভাগ ধন্যবাদ জ্ঞাপনসহ প্রক্টরের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর মো. নওশের ওয়ানকে (ইরেজী বিভাগ) তার নিজ দায়িত্বের অতিরিক্তি দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শর্তাবলী সাপেক্ষে প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

মো. নওশের ওয়ান বলেন, ‘প্রথমেই আল্লাহর নিকট কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব প্রাপ্তি আমার জন্য একটি সম্মানের বিষয়। উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিটি দায়িত্ব কাজের মাত্রা বাড়িয়ে দেয়, সৃষ্টি করে দায়বদ্ধতা, তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-০কর্মচারী সর্বোপরি শিক্ষার্থীরা যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবার যদি নৈতিকতাকে সমুন্নত রেখে সহযোগিতা করে, তাহলে আশা রাখছি এ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার কাজ বেশ সুচারুভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর নিকট সাহায্য এবং সহযোগিতা চাই, যেন সুস্থ শরীরে আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবিm প্রক্টরের দায়িত্ব   প্রফেসর নওশের ওয়ান   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close