শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
রাজধানী
বংশালে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ি মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৫৪ পিএম

মশা নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অঞ্চল-৪’-এর ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাহুতটুলি পুলিশ ফাড়ি সংলগ্ন এলাকা, এসএসসি রোড, বংশাল এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানে ৩৫টি স্থাপনাতে চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে ১টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা।  

অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও মাইকে জিঙ্গেল বাজানো হয়।

জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানিয়েছে ডিএসসিসি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বংশাল   এডিস মশার লার্ভা   বাড়ি মালিককে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close