রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখালো ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:১৯ পিএম আপডেট: ০৩.০৩.২০২৬ ৮:৪০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও কর্মী ও যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানায় কোম্পানিটি।

বার্তায় বলায়, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থাজনিত আকাশপথের অস্থিতিশীলতা ও সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস৩৪৪(বোয়িং ৭৩৭) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়। এ সময় ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু সেখানে আটকা পড়েন। দুবাই বিমানবন্দরেও কার্যক্রম সীমিত ছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল।’

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


‘ইউএস-বাংলা দুবাই স্টেশন ও ঢাকা হেড অফিস কর্তৃপক্ষ দুবাই বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালায়। অবশেষে স্বল্প সময়ের একটি বিশেষ অনুমতি পাওয়া গেলে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় যাত্রীবিহীন ফ্লাইটে ৩৯ জন ক্রুকে নিয়ে বিএস৩৪৪ডি বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটি ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট।’

বার্তায় আরও বলা হয়, ‘ফ্লাইটটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন সামসুজ্জাহান ও ফার্স্ট অফিসার শাহাদাত। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করে ভোর ২টা ৩৬ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেন।’

‘ইউএস-বাংলা এয়ারলাইন্স তার যাত্রী, পাইলট ও ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ প্রমাণ করে যে, অনিশ্চিত সময়েও দায়িত্ববোধ, সমন্বয় ও সাহসই আমাদের এগিয়ে নিয়ে যায়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাইলট   ক্রু উদ্ধার   ইউএস-বাংলা এয়ারলাইন্স   পেশাদারিত্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close