শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
প্রিয় ক্যাম্পাস
ববিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা জেলা থেকে আগত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও মিলনমেলায় পরিপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি মো. হাসিবুর রহমান শেখ বলেন, “খুলনা থেকে আগত শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত, খেলাধুলা ও সার্বিক প্রয়োজনে সমিতি সব সময় পাশে থাকবে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। খুলনার শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় জীবনে কোনো ধরনের সমস্যায় না পড়ে, সে লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক মোস্তফা ওয়াসিফ সাদ তার বক্তব্যে বলেন, “খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের আশা ও আস্থার ঠিকানা।’’

তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে একতাবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতাই আমাদের শক্তি।”

একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং সকলকে মিলেমিশে বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা পর্ব শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সকল শিক্ষার্থী একসঙ্গে ইফতারে অংশ নেন। এতে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াদুল আমিন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও খুলনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ববি   খুলনা   নবীনবরণ   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close