শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬’-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে দৈনিক যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এবার কার্যনির্বাহী পরিষদের আট পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৪ জন প্রার্থী।
  
কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি পদে দেশ রূপান্তরের প্রতিনিধি আজিম সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের প্রতিনিধি মুহাম্মদ মুনতাজ আলী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি রাব্বি হোসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এনটিভির প্রতিনিধি ফুয়াদ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন। 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মদ মীর হোসেন মজুমদার ও মো. খাইরুল ইসলাম।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চবিসাস    চবি    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close