বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      
প্রিয় ক্যাম্পাস
চবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পাঠাগার চালু করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যাত্রী ছাউনী সংলগ্ন ভবনে এটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল সনদ অর্জনের স্থান নয়; এটি চিন্তা, গবেষণা ও মানবিক বোধ তৈরির ক্ষেত্র। একটি পাঠাগার শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিআরএফ ইয়ুথ ক্লাবের এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলবে এবং জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। আমি আশা করি, এই পাঠাগার ভবিষ্যতে গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত হবে।’

এ সময় বিআরএফ ইয়ুথ ক্লাবের সংগঠক এসএম শিহাব বলেন, ‘বিআরএফ ইয়ুথ ক্লাব কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য পাঠাগার খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আমরা পাঠাগারের কার্যক্রম শুরু করলাম। সদস্য হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠাগার থেকে বই ধার নিতে পারবেন।’

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের নিয়ে রক্তদান, জনস্বাস্থ্য, পরিবেশ, পাঠচক্র, সেবা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চবি    বিআরএফ ইয়ুথ ক্লাব   পাঠাগার    বিআরএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close