শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ঢাকার খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে। দোকানটি থেকে চুরি হয়েছে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার।

বুধবার (৪ মার্চ) রাতে খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ব্যাপারটি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। সম্ভবত গতকাল (বুধবার) রাতে এ চুরির ঘটনা ঘটেছে। আজ মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে, চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘এখনও কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি। এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ ব্যাপারে পরবর্তী বিস্তারিত জানানো সম্ভব হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দুর্ধর্ষ চুরি   খিলগাঁও   স্বর্ণের দোকানে   স্বর্ণ লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close