শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
কাজ নেই হাতে, অর্থকষ্টে অভিনেতা শামীম হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম
শামীম হোসেন

শামীম হোসেন

ছোট পর্দা ও চলচ্চিত্রের কমেডি অভিনেতা শামীম হোসেন বেকার হয়ে অর্থকষ্টে জীবন যাপন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্রুসিক্ত হয়ে অভিনেতা জানান বর্তমানে ভালো নেই তিনি।

গতকাল বুধবার (৪ মার্চ) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন শামীম হোসেন। 

ভিডিওতে কেঁদে অভিনেতা জানান, হাতে কাজ নেই তার। কাজের অভাবে কঠিন সময় পার করছেন।

শামীম হোসেন বলেন, ‘কাজ না থাকায় মাঝে মাঝে মনে হয় টেনশনে পাগল হয়ে যাব। পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমারসহ সবার রিজিকে বরকত দেন।’
 
এর পূর্বে আরেকটি ফেসবুক পোস্টে শামীম হোসেন লিখেন, 

‘আমরা মধ্যবিত্ত পরিবার। তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি-কেউ যদি কোনো কাজে ডাকে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কী জিনিস, আজ সত্যিই তা বুঝতে পারছি ভাই।’ 

রোজার প্রায় ১৫ দিন পার হয়ে গেলেও কোনো কাজ না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছেন শামীম। পরিবার ও আত্মীয়স্বজনের জন্য প্রতি মাসে আয়ের একটি লক্ষ্য থাকে। কিন্তু কাজ না থাকায় সেই লক্ষ্য পূরণ করতে পারছেন না, সে আর্থিক টানাপোড়নের কথাও জানান তিনি।
 
প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে কুলিগিরি, রিকশা চালানো, পিয়নের মতো কাজও করেছেন শামীম। সেখান থেকেই অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির হাত ধরে ‘বন্ধন’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর ধীরে ধীরে নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু। ক্যারিয়ারে হাজারের বেশি নাটক এবং দুই ডজনের বেশি চলচ্চিত্রে কমেডি চরিত্রে দেখা গেছে তাকে। তবে বর্তমানে কাজের অভাবে অর্থকষ্টে কঠিন বাস্তবতার মুখোমুখি মানুষকে হাসাতে দক্ষ এ অভিনেতা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অর্থকষ্ট   অভিনেতা শামীম হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close