রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
ফিচার
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে করিম-বানু ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘মানবতার পাশে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে সমাজের পীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের নিশ্চয়তা এবং সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন। 
 
করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের অর্থায়নে নিয়মিত হাজার হাজার দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সহিহ-শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন। 

করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে শীতের সময় সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 
 
করিম-বানু ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ঢাকা, উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে কম আয়ের অসহায় ও অতিদরিদ্র মানুষের নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করছে করিম-বানু ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছে।

এ বিষয়ে ইউসুফ হোসেন বলেন, ‘করোনা সংকটকাল থেকেই আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। অতীতেও বিভিন্ন নানা দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে ছিল করিম-বানু ফাউন্ডেশন। শীতে কষ্ট পাওয়া দুস্থ মানুষের পাশেও ছিল এই প্রতিষ্ঠান। সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে আসছে বছরের পর বছর ধরে। ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে করিম-বানু ফাউন্ডেশন।’
 
সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘সমাজের অসহায়, গরিব ও দুঃখী মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। করিম-বানু ফাউন্ডেশনের মতো দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠীও এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  অসহায়    জীবনমান    উন্নয়ন    করিম-বানু ফাউন্ডেশন   
মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close