শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
অর্থনীতি
বেড়েছে চাল-মসলা-মুরগির দাম
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার বাজারগুলোতে কিছু পণ্যের দাম বেড়েছে।  বেড়েছে ব্রয়লার মুরগি ও বিভিন্ন মসলার দাম। খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়ে গেছে।

আজ শুক্রবার (৬ মার্চ) মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

রোজার মাঝামাঝি সময়ে এসে উল্টো বেড়েছে ব্রয়লার মুরগি ও মসলাসহ আরও কয়েকটি নিত্যপণ্যের দাম।

এদিকে, বছরের শুরুতে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০-১৬৫ টাকা। মাঝখানে দাম বেড়ে ২০০-২৩০ টাকার মধ্যে ওঠানামা করেছে। গত সপ্তাহে ব্রয়লারের দাম ছিল ১৬০-১৭০ টাকা।

চলতি সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২১০ টাকায় এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩৩০ টাকায়।

মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের মুরগি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, ‘রোজায় মুরগির দাম ওঠানামা করছে। রোজার শুরুতেও দাম এমনই ছিল, পরে কিছুটা কমেছিল। আমরা কাপ্তান বাজারসহ বিভিন্ন জায়গা থেকে পাইকারিতে মুরগি কিনি। বর্তমানে পাইকারি বাজারেই দাম বেশি।’

আরেক বিক্রেতা জানান, ঈদের আগে মুরগির দাম আরও এক দফা বাড়তে পারে। কারণ, ঈদকে সামনে রেখে অনেকেই এখন থেকেই মাছ-মাংস কেনা শুরু করেছেন।

বাজারে চিনি ও সুগন্ধি চালের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি চিনি ১০ টাকা বেড়ে ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে। সুগন্ধি চালের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মসলার বাজারও চড়া হতে শুরু করেছে। কেজিপ্রতি ২০০ টাকা বেড়ে আলুবোখারা বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার টাকায়। এছাড়া জিরা, কিসমিস ও বিভিন্ন ধরনের বাদামের দাম কেজিপ্রতি ৪০-৮০ টাকা পর্যন্ত বেড়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বেড়েছে   চাল   মসলা   মুরগির দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close