শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে পুলিশের বাড়তি নিরাপত্তা
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৪৭ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করছে শত শত প্রাইভেট কার ও মোটরসাইকেল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি পাম্পে বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন তেল পাম্পে ৪-৫ জন করে পুলিশ সদস্য ও একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব পালন করতে দেখা যায়।

সরেজমিনে বিভিন্ন তেল পাম্পে পুলিশের ৪-৫ জনের একটি টিমকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের কাছে জানতে চাইলে তারা খোলা কাগজকে জানান, গত দুই দিন ধরে তেলের পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের এ কার্যক্রম।

এছাড়া ফিলিং স্টেশনগুলো প্রধান সড়কের পাশে হওয়ায় ট্রাফিক নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

হঠাৎ ফিলিং স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের যানবাহন ও মোটরসাইকেলের ভিড় বেড়ে যাওয়ায় নিরাপত্তাকর্মীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন তেল পাম্পের কর্তৃপক্ষ।

এদিকে, সন্ধ্যার পর আসাদ গেট এলাকায় সোনার বাংলা তেল পাম্পে গিয়ে দেখা যায়, শত শত প্রাইভেট কার ও মোটরসাইকেল তেল নিতে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। সেখানে বাড়তি নিরাপত্তা দিতে কাজ করছে মোহাম্মদপুর থানা পুলিশ।

ডিউটিরত পুলিশ সদস্যরা জানান, এখানে আশপাশে অনেক ভিআইপি বসবাস করেন। পাম্পটির পেছনে রয়েছে ইকবাল রোড ও স্যার সৈয়দ রোড। যাতে ট্রাফিক জ্যাম ও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গতকাল থেকে এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

পুলিশের বাড়তি নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর মফিজ উদ্দিন খোলা কাগজকে বলেন, ‘আমাদের এলাকায় যেসব তেলের পাম্প রয়েছে, সেসব পাম্পে নিরাপত্তার স্বার্থে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য পুলিশ সদস্যরা পাম্পগুলোতে দায়িত্ব পালন করছেন।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   পেট্রোল পাম্প   বাড়তি নিরাপত্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close