সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
রাজধানী
চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ২
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর চানখাঁরপুল মোড়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটি জব্দ করে পুলিশ।

জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজন অপারেটরকেও আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এসময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা কাটাকাটি হয়।একপর্যায়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেমটি জব্দ করেন এবং সংশ্লিষ্ট দুইজনকে আটক করেন।

শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান বলেন, ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। এইটা তো নিষিদ্ধ এজন্য নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিচ্ছে বলেই তো তারে নিয়ে আসা।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এইটা আমাদের সিদ্ধান্ত হবে। এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাইলে কেমনে দিব? এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে। নিয়ে আসছি, সিদ্ধান্ত নিব, স্যারের সাথে আলোচনা করি তারপর বলতে পারব। এখন আপনারা এসেই যদি ‘কি করলেন’ এই কথা বললে কেমনে পারব? আমরা মাত্র নিয়ে আসলাম, সিদ্ধান্ত নিই তারপর। ঠিক আছে?

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  চানখাঁরপুল   ৭ মার্চের ভাষণ   ৭ মার্চ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close