রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
APSA-Young Club নতুন কমিটি : সভাপতি আনোয়ার সম্পাদক নুরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ২:১০ পিএম
ছসভাপতি আনোয়ার সম্পাদক নুরুজ্জামান। ছবি : প্রতিবেদক

ছসভাপতি আনোয়ার সম্পাদক নুরুজ্জামান। ছবি : প্রতিবেদক

এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশনের (APSA) ইয়ং ক্লাবের (Young Club) নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বন্ধন জেনেটিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্রীণ ন‍্যাশনাল এগ্রো ইন্ড্রাস্টিসের ব‍্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান চন্দন। এ সময় সাংগঠনিক সম্পাদক হিসেবে  নির্বাচিত হন সীড লিমিটেডের সাজ্জাদ শিশির।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় অভিজাত হোটেল শেরাটনে ‘বাংলাদেশ সীড ইন্ডাস্ট্রিজ’-এর তরুণ কৃষি উদ্যোক্তা ও এগ্রো-প্রফেশনালদের সম্মানে ইফতার, ডিনার ও আলোচনা সভায় তাদের নির্বাচিত করা হয়।  

সভায় মূল বিষয়টি উপস্থাপন করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের গবেষণা বিভাগের প্রধান ড. ম. আরিফুল ইসলাম। সভার আলোচ্য বিষয় ছিল-কৃষি খাতের উন্নয়নে তরূণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও অঙ্গীকার।

এ সময় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশন (APSA) এর Young Club আদলে ASIA Pacific seeds Association (APSA) Young Club Bangladesh Chapter গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এরই পরিপ্রেক্ষিতে ঐ ক্লাবের প্রথম কমিটির সভাপতি হিসেবে বন্ধন জেনেটিক্স লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্রীণ ন‍্যাশনাল এগ্রো ইন্ড্রাস্টিসের ব‍ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান চন্দন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে  নির্বাচিত হন সীড লিমিটেডের সাজ্জাদ শিশির নির্বাচিত হয়। 

সভায় বক্তব‍্য রাখেন এশিয়া প‍্যাসিফিক সীড এসোসিয়েশনের ইসি মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, লালতীর সীড লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম , সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। 

অনুষ্ঠানে বক্তারা  উল্লেখ করেন, সম্প্রতি এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশন (APSA) তরুণদের জন্য ‘ইয়ং ক্লাব’ এর সূচনা করেছে। এই উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘সীড ইন্ডাস্ট্রিজ’ দেশের তরুণ এগ্রো-প্রফেশনালদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close