মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক সপ্তাহ সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৮:৫৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এক সপ্তাহ সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কোনো আপস করা হবে না।” 

এসময় সৈকতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ তদারকির নির্দেশনা দেন তিনি।

সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে হবে। সৈকতের পরিবেশ নষ্ট করে এমন কোনো দখলদারিত্ব বরদাশত করা হবে না।”

পর্যটকদের যেকোনো ধরণের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ট্যুরিস্ট পুলিশসহ সকল সংস্থাকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সবাইকে শৃঙ্খলার মধ্যে বাস করতে হবে। কোনো ধরনের অবিচার বা বিশৃঙ্খলার খবর আমরা শুনতে চাই না। ​কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় করে তুলতে সৈকতের অবৈধ স্থাপনা এবং ময়লা-আবর্জনা অবিলম্বে অপসারণ করতে হবে।”

​সভায় কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এন এম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার সমুদ্র সৈকত   বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত   কক্সবাজার নিরাপত্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close