শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
আইন-আদালত
স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ব্যাপারী। ফাইল ছবি

ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ব্যাপারী। ফাইল ছবি

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে, তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রকৌশলী থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার ‘বেগমপাড়ায়’ আব্দুস সালামের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকা নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়।

এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও আব্দুস সালামকে সেখানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল।

বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি মোট বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন বলে জানা যায়। তবে তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে এই আয়ের বিশাল অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

কেকে/ এমএম


আরও সংবাদ   বিষয়:  ওয়াসা   দেশত্যাগ   নিষেধাজ্ঞা   
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close